সিরিয়ায় নতুন করে অস্ত্রবিরতির কথা ভাবছে না রাশিয়া। সোমবার মস্কো থেকে এমনটাই জানানো হয়।
দেশটির উপ-পররাষ্ট্র মন্ত্রী সের্গেই রিয়াবকভ বার্তা সংস্থা ইন্টাফ্যাক্সকে বলেন, ‘মানবিক এ অস্ত্রবিরতি নবায়নের প্রশ্ন এখন অবান্তর।’
এ ব্যাপারে তিনি আরো বলেন, নতুন করে অস্ত্রবিরতি ঘোষণার বিষয়টি নির্ভর করছে আমাদের বিরোধীদের যথাযথ আচরণের ওপর। এএফপি
ইত্তেফাক/এমএইচ