সিয়াটলে সেরা চলচ্চিত্র পুরস্কার পেলো ‘আয়নাবাজি’

 
যুক্তরাষ্ট্রের সিয়াটল সাউথ এশিয়ান চলচ্চিত্র উত্সবে সেরা সিনেমার পুরস্কার পেল ‘আয়নাবাজি’। সম্প্রতি আয়নাবাজি‘র পক্ষে এ পুরস্কার গ্রহণ করেন সিনেমার প্রযোজক জিয়াউদ্দিন আদিল।
 
উল্লেখ্য, চলচ্চিত্রটি ১৪ অক্টোবর সন্ধ্যায় সিয়াটল আর্ট মিউজিয়ামে উত্সবের উদ্বোধনী প্রদর্শনীতে দেখানো হয় অমিতাভ রেজা চৌধুরীর এই ছবিটি। সিয়াটলে আয়নাবাজির প্রদর্শনীতে সেদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এই ছবির প্রধান অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরী। ১১তম সিয়াটল সাউথ এশিয়ান চলচ্চিত্র উত্সব চলে ২২ অক্টোবর পর্যন্ত। দক্ষিণ এশিয়ার যেসব ছবি প্রদর্শিত হয়েছে সেসব দেশের সিনেমার সংশ্লিষ্ট শিল্পী ও কলাকুশলীরাও উৎসবে উপস্থিত ছিলেন।
 
সিনেমার পরিচালক অমিতাভ রেজা চৌধুরী বলেন, যেকোনো পুরস্কারইতো এক ধরনের অনুপ্রেরণা। কিন্তু আমার কাছে সবচেয়ে বড় পুরস্কার হলো সিনেমা হল থেকে বের হওয়া মানুষগুলোর হাসিমুখ। আয়নাবাজি সব পুরস্কার সারা বাংলাদেশের সিনেমাপ্রেমী মানুষদের।