ভারতের পুরাতন দিল্লীর এক মার্কেটে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও অনেকেই আহত হয়েছেন।
পুরাতন দিল্লীর চাঁদনি চকের নয়াবাজার এলাকায় ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই বিস্ফোরণে এক টোকাই পাটের ব্যাগ কুড়ানোর সময় নিহত হয়। এ পর্যন্ত ৫ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এনডিটিভির খবরে প্রকাশ, আচমকাই আজ চাঁদনি চকের নয়া বাজার এলাকা কেঁপে ওঠে। কে বা কারা ওই বিস্ফোরণের সঙ্গে জড়িত, সে বিষয়ে এখনো কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে এনডিটিভি। এখনো তদন্ত চলছে। তবে পুলিশের প্রাথমিক তদন্তের বরাত দিয়ে সূত্রের খবরে দাবি, পাশের বাজি কারখানায় বিস্ফোরণের জেরেই কেঁপে ওঠে নয়া বাজারের মত ঘিঞ্জি এলাকা।
ইত্তেফাক/এএম