অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে একটি থিম পার্কের রাইডে দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছে। ড্রিমওয়ার্ল্ডের থান্ডার রিভার র্যাপিড রাইডের দুর্ঘটনায় দুই পুরুষ ও দুই নারী নিহত হয়।
কুইন্সল্যান্ডের কুমেরায় অবস্থিত পার্কটি বন্ধ করে দেয়া হয়েছে এবং এই বিষয়ে তদন্ত চলছে। ড্রিমওয়ার্ল্ডস অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় থিম পার্ক যাতে কমপক্ষে ৫০টি রাইড রয়েছে। থান্ডার রিভার র্যাপিড রাইডে আরোহণকারীরা দ্রুতগতিতে চক্রাকারে ঘূর্ণায়মান নৌকায় উঠে উপভোগ করেন।
কুইন্সল্যান্ড অ্যাম্বুলেন্সের মুখপাত্র গ্যাভিন ফুলার বলেন, একটি ত্রুটির কারণে দুইজন রাইড থেকে পড়ে যায় এবং আরো দুইজন রাইডের ভেতরে আটকে যায়। নিহতদের নাম প্রকাশ করা হয়নি, নারী দুইজনের বয়স ৩২ ও ৪২ এর মধ্যে এবং পুরুষ দুইজনের বয়স ৩৮ ও ৩৫। অস্ট্রেলিয়ার নাইন নিউজ জানিয়েছে, সম্ভবত নিহতরা সবাই সম্ভবত একই পরিবারের। বিবিসি।
ইত্তেফাক/এসএসএ