তোফায়েল আহমেদ অসুস্থ, স্কয়ার হাসপাতালে ভর্তি

আওয়ামী লীগের প্রবীণ নেতা ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। শরীরে জ্বর নিয়ে সোমবার রাতে তিনি হাসপাতালে ভর্তি হন। 
 
মঙ্গলবার সকালে বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) লতিফ বকসী বলেন, বেশ কিছুদিন ধরেই বাণিজ্যমন্ত্রী শারীরিক অসুস্থতায় ভ‍ুগছিলেন। গত শুক্রবার আওয়‍ামী লীগের কাউন্সিলে গিয়ে আরও অসুস্থ হয়ে পড়েন তিনি। কিন্তু দলের কাউন্সিল থাকায় সে সময় হাসপাতালে চিকিত্সা নেননি। এরপর সোমবার রাতে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।’ এদিকে বাণিজ্যমন্ত্রীর তেমন কোনো গুরুতর অসুখ নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রীর ব্যক্তিগত সহকারী (পিএস) সাইফুল হাসান। 
 
তিনি বলেন, ঋতু পরিবর্তনজনিত কারণে অসুস্থতায় ভুগছেন মন্ত্রী। তাই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
 
 
 
ইত্তেফাক/এমআই