‘বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে ছাত্রলীগের নেতৃত্ব দিতে হবে’

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে ছাত্রলীগের নেতৃত্ব দিতে হবে। 
 
মঙ্গলবার দুপুরে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের প্রয়াত সভাপতি আমির হামজার স্মরণে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। 
 
তিনি বলেন, আমির হামজা ছিলেন বঙ্গবন্ধুর একজন আদর্শের সৈনিক। তাই কালীগঞ্জে যারা ছাত্রলীগের নেতৃত্ব দিবে তাদেরকে আমির হামজার রাজনৈতিক আদর্শ অনুসরণ করতে হবে। 
 
প্রতিমন্ত্রী বলেন, খুব দ্রুত পল্লী বিদ্যুৎ অফিস থেকে পুরাতন সাব-রেজিস্ট্রি অফিস সড়কটি আমির হামজার নাম ফলক উম্মোচন করা হবে। 
 
কালীগঞ্জ সরকারি শ্রমিক বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. ফেরদৌস মিয়ার সভাপতিত্বে ও কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেনের পরিচলনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রাখেন- দর্শন বিভাগের প্রধান পরিতোষ চন্দ্র গোপ, অর্থনীতি বিভাগের প্রধান এমএম জেযায়ের চৌধুরী, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফী মেহেদী হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গনি ভূইয়া, সহ-সভাপতি মো. কামাল উদ্দিন দেওয়ান, যুগ্ম সম্পাদক এবিএম তারিকুল ইসলাম, আবু বকর চৌধুরী, সাংগঠনিক সম্পাদক কাজী বশির উদ্দিন, দপ্তর সম্পাদক মোশারফ হোসেন, সদস্য মাজেদুল ইসলাম সেলিম, আবুল হাশেম ভূইয়া, আসাদুজ্জামান খান বাচ্চু, শরীফ হাসান খান ববি, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী হারুন-অর-রশিদ টিপু প্রমুখ।
 
ইত্তেফাক/ইউবি