মার্কিন প্রেসিডেন্ট পদে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প মনোনয়নের দৌড়ে নামার পর থেকে একের পর এক শ্লেষ ও বিদ্বেষপূর্ণ টুইট করে গেছেন। সোমবার নির্বাচনের দুই সপ্তাহ আগে নিউইয়র্ক টাইমস তার এই বিদ্বেষপূর্ণ এসব টুইটের সম্পূর্ণ তালিকা প্রকাশ করেছে।
২৮১ জন ব্যক্তি ও স্থানকে উদ্দেশ্য করে ট্রাম্পের ৬ হাজার বিদ্বেষপূর্ণ টুইট নিউইয়র্ক টাইমসের প্রিন্ট এডিশনে দুই পাতা জুড়ের প্রকাশিত হয়েছে। ট্রাম্প সবচেয়ে বেশি বিদ্বেষ ছড়িয়েছেন তার প্রতিদ্বন্দ্বী, ডেমোক্রেট দলের মনোনীত প্রার্থী হিলারি ক্লিনটনের উদ্দেশ্যে। হিলারিকে উদ্দেশ্যে করে টুইটে বরাবরই তাকে কুটিল হিলারি (ক্রুকেড হিলারি) বলে উল্লেখ করেন ট্রাম্প। এছাড়া ফক্স নিউজের মেগান কেলিকে তিনি উল্লেখ করেন ‘পাগলাটে মেগান, রিপাবলিকান দল থেকে মনোনয়নের দৌড়ের প্রতিদ্বন্দ্বী টেড ক্রুজকে উল্লেখ করেন ‘মিথ্যাবাদী টেড’ হিসেবে।
IMG0
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান মিত্র যুক্তরাজ্য সম্পর্কে বলেন, দেশটি মুসলিমদের নিয়ে তাদের সংকট লুকোনোর চেষ্টা করছে। চীনকে বলেন ‘ভীতিকর’ সৌদি আরব ‘আমরা পাশে থেকে সরে গেলে অস্তিত্ব থাকবে না। নিজ দেশ সম্পর্কেও ভালো কিছু বলেননি তিনি। তার মতে অবস্থা শুধু আগের চেয়ে খারাপ হয়েছে এবং আরো খারাপের দিকে যাচ্ছে।
নিউইয়র্ক টাইমসের অ্যাসোসিয়েট মাস্টহেড এডিটর টম জলি সিএনএন মানিকে বলেন, নিউইয়র্ক টাইমস ট্রাম্পের টুইটগুলোর সঠিক সময়ে পূর্ণভাবে প্রকাশ করতে চেয়েছে। বিতর্কের পরে মনে হয়েছে সমীকরণের দুই দিক মেলানোর এটাই সঠিক সময়। নিউইয়র্ক টাইমস ও সিএনএন মানি।
ইত্তেফাক/এসএসএ