জাহিদ হাসানের ‘ভায়রা ভাই’

 

রায়হান (জাহিদ হাসান) ঘরজমাই। কিন্তু এখন তিনি নিজেকে এই বাড়ির মালিক ভাবেন। শ্বশুর-শাশুড়ি মারা যাওয়ায় স্ত্রী আর একমাত্র শ্যালিকাকে নিয়ে তার সুখের সংসার। শ্বশুরের রেখে যাওয়া সম্পত্তি ভোগ করে বেশ আরাম-আয়েশে দিন পার করছেন তিনি। কিন্তু বিপত্তি বাঁধে তখনই যখন তার শ্যালিকা হেনা তাদের না জানিয়ে স্কুল মাস্টার মজনুকে বিয়ে করে সোজা বাড়িতে নিয়ে আসেন! এমনই একটি মজার গল্প নিয়ে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘ভায়রা ভাই’।

 

নাটকটি রচনা করেছেন জাকির হোসেন উজ্জ্বল এবং পরিচালনা করেছেন সূর্য আহমেদ। নাটকটিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, অর্ষা, অপু, তানিয়া বৃষ্টি ও হাসান ফেরদৌস জুয়েল। ভায়রা ভাই নাটকটি খুব শিগগিরই একটি বেসরকারি টেলিভিশনে প্রচার হবে।