মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার সোলায়মান মোল্লা (৯০) মারা গেছেন। বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক বাচ্চু মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন।
মানবতাবিরোধী অপরাধের মামলায় শরীয়তপুরের সোলায়মানকে ২০১৫ সালে সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের কাশিপুর থেকে গ্রেফতার করা হয়।
ইত্তেফাক/এএসএস