গোল করে রুটি বানাতে না পারায় মেয়েকে খুন!

আপন মেয়েকে হত্যার মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে পাকিস্তানের আদালত। গোল করে রুটি বানাতে না পারায় মেয়েকে খুন করেন ওই ব্যক্তি!
 
মৃত্যুদণ্ড ছাড়াও খালিদ মাহমুদ নামের ওই ব্যক্তিকে ৫ লাখ রুপি জরিমানা করা হয়েছে।
 
পাকিস্তানের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক আসগর খান জানিয়েছেন, এমন একটি লোককে ক্ষমা করার প্রশ্নই ওঠে না যে তুচ্ছ একটা কারণে নিজের মেয়েকে খুন করতে পারে।
 
সরকার পক্ষের বক্তব্য, দোষী বাবা মেয়েকে মেরে নিজেই এফআইআর দাখিল করে জানিয়েছিলেন, খাবার কিনতে বাড়ি থেকে বেরিয়ে মেয়ে আর ফেরেনি, তাকে হয়তো অপহরণ করা হয়েছে। 
 
তদন্তে নেমে পুলিশ জানতে পারে, আপন মেয়েকে খুন করে হাসপাতালের বাইরে ফেলে যান স্বয়ং খালিদ।
 
দ্য এক্সপ্রেস ট্রিবিউন-এর খবর, প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করেই পুলিশ মেয়েটির বাবা ও তার ভাই আবুজারকে গ্রেফতার করে। জেরার মুখে তারা অপরাধ স্বীকার করে। 
 
ইত্তেফাক/এএম