খুনি নূরকে ফেরত নেয়ার বিষয়ে দুই পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা

 
আজ মঙ্গলবার ২৫ অক্টোবর অটোয়ায় বঙ্গবন্ধু হত্যার খুনি নূর চৌধুরীকে ফেরত নেয়ার বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী  এবং কানাডার পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন ডিওনের সঙ্গে আলোচনা হয়।
 
দুই দেশের বাই লেটারাল বৈঠকের প্রধান আলোচনার বিষয় ছিল বঙ্গবন্ধু হত্যার খুনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নূর চৌধুরীকে বিচারের আওতায় এনে বাংলাদেশে প্রত্যাবর্তন। আনুষ্ঠানিক এই বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী নূরকে একটি কার্যকর প্রক্রিয়া ফেরত প্রস্তাব দিলে কানাডার পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন ডিওন বলেন যে, তারা কানাডিয়ান সরকারের সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে বিষয়টি পর্যালোচনা করবেন।
 
অটোয়াস্থ বাংলাদেশ দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী এ ছাড়াও উক্ত বৈঠকে দু'দেশের কূটনৈতিক, বাণিজ্যিক, ইনভেস্টম্যান, সন্ত্রাস দমন প্রভৃতি নিয়ে আলোচনা করেন।
 
ইত্তেফাক/আরএ