টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় দ্বিতীয়স্থানে ইউনিস খান

টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় দ্বিতীয়স্থানে উঠে এলেন পাকিস্তানি ব্যাটসম্যান ইউনিস খান। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১২৭ রানের ইনিংস খেলেছেন তিনি। ২০০৯ সালের পর এই প্রথম তালিকার এত উপরে উঠে এলেন তিনি। এর আগে ২০০৯ সালে মার্চে তালিকার শীর্ষে উঠেছিলেন ইউনিস ও জুলাইযে ছিলেন তালিকার দ্বিতীয় স্থানে।
 
এরপর আর কখনো এত উপরে ওঠা হয়নি ইউনিস খানের। বর্তমানে শীর্ষে থাকা স্টিভেন স্মিথের চেয়ে ৪৬ পয়েন্ট পিছিয়ে আছেন। আর তৃতীয় স্থানে থাকা জো রুটের চেয়ে আট পয়েন্ট এগিয়ে আছেন তিনি।
 
ওই ইনিংসের আগে তালিকার ৫ম স্থানে ছিলেন ইউনিস খান। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে টেস্ট জেতার পর বাকি খেলোয়াড়দের র‌্যাংকিং এগিয়েছে। অধিনায়ক মিসবাহ উল হকের র‌্যাংকিং এখন ১০। আবু ধাবি টেস্টে তিনি ৯৬ রানের ইনিংস খেলেন তিনি।
 
এছাড়া লেগ স্পিনার ইয়াসির শাহ উঠে এসেছেন বোলিং তালিকার পাঁচ নম্বরে। ক্রিকইনফো
 
ইত্তেফাক/এমএইচ