পুলিশের সাবেক আইজি ইসমাইল হোসেন আর নেই (ইন্না লিল্লাহি...রাজিউন) । বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটায় রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭০ বছর।
ইসমাইল হোসেন ১৯৯৭ সালের সেপ্টেম্বর মাস থেকে ১৯৯৮ সালের নভেম্বর মাস পর্যন্ত পুলিশের আইজির দায়িত্ব পালন করেন।
আজ দুপুর তিনটায় রাজারবাগ পুলিশ লাইনে তার জানাজা নামাজ অনুষ্ঠিত কবে। তার মৃত্যুতে পুলিশের আইজি এ এক এম শহীদুল হক ও ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া গভীর শোক প্রকাশ করেছেন।
ইত্তেফাক/এএসএস