অধ্যাপক আনামুল হকের ইন্তেকাল

 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক সিনেট সদস্য ও ভূতত্ত্ব বিভাগের প্রধান অধ্যাপক আনামুল হক মস্তিষ্কে রক্তক্ষরণের ফলে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে... রাজিউন)। 
 
বুধবার রাজধানীর ধানমন্ডি পপুলার হাসপাতালে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭৫ বছর।
 
পারিবারিক সূত্র জানায়, তিনি এক ছেলে, ছয় বোন, দুই ভাই, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। 
 
বুধবার এশার নামাজের পর ধানমন্ডি বায়তুল আমান জামে মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
নামাজে জানাজা শেষে তাকে রাজধানীর জুরাইন কবরস্থানে দাফন করা হয়।-বাসস
 
 
ইত্তেফাক/কেকে