জাতিসংঘের হয়ে বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় দায়িত্ব পালনকালে ২০১৫ সালের জানুয়ারি থেকে ৩০ জুন ২০১৬ পর্যন্ত নিহত ব্যক্তিদের স্মরণে বুধবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে স্মরণসভার আয়োজন করা হয়। এ স্মরণসভায় উচ্চারিত হয় ছয় বাংলাদেশির নাম।
তাঁরা হলেন- মালিতে নিহত নীলকান্ত হাজং, মোতাহার হোসেন ও মোহাম্মদ সামিদুল ইসলাম, আইভরি কোস্টে নিহত মোহাম্মদ শহীদুল ইসলাম, সুদানে নিহত মইনুল এ খান ও লাইবেরিয়ায় নিহত মোহাম্মদ মুজিবুর রহমান।
নিহত ব্যক্তিদের আত্মত্যাগের কথা স্মরণ করে সংস্থাটির মহাসচিব বান কি মুন বলেছেন, বোমা বা বুলেট নয়, মানুষের চেতনার চেয়ে কিছুই শক্তিশালী নয়।
ইত্তেফাক/এএম।