ভারতে সড়ক দুর্ঘটনায় হতাহত পাঁচ

ভারতের উত্তর প্রদেশের ভাদোহি জেলার ন্যাশনাল হাইওয়ে-২ তে বৃহস্পতিবার দ্রুতগামী একটি গাড়ি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়ার পর এটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি খুপরি দোকানের ওপর আছড়ে পড়ে। এতে একজন নিহত ও অপর ৪ জন আহত হয়।
 
এক দম্পতি লক্ষ্ণৌ থেকে বারানসি যাওয়ার পথে গোপীগঞ্জ থানার আওতাধীন আম্ভার কাছে তাদের গাড়ি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অরুণ কুমার দুবেই বলেন, এই ঘটনায় গুলাবি দেবী (৫০) নামের এক নারী প্রাণ হারান। তিনি ওই সময়ে দোকানটিতে দাঁড়িয়ে ছিলেন।
 
এছাড়াও এতে ৩ জন গুরুতর আহত হয়েছে। তাদেরকে চিকিৎসার জন্য বারানসি হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, এ ব্যাপারে একটি মামলা হয়েছে। এএফপি।
 
ইত্তেফাক/এসএসএ