‘নাটক আমাকে অনেক সন্মান এনে দিয়েছে। শুধু দেশেই নয়; এই যে দেশের বাইরে অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা ঘুরে বেড়াচ্ছি, তা নাকটের কারণেই।’ বিশিষ্ট অভিনেতা আজিজুল হাকিম ইত্তেফাকের সাথে আলাপকালে এসব কথা বলেন।
তিনি এখন স্বপরিবারে কানাডায় অবকাশ কাটাচ্ছেন। অবশ্য, একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেও যোগ দিয়েছেন। তার সাথে ছিলেন কন্ঠশিল্পী শাহনাজ বেলী এবং জিনাত হাকিম। প্রায় পুরো অক্টোবর মাস টরন্টোতে কাটিয়ে আগামী কাল শুক্রবার স্বদেশের উদ্দেশে নিউইয়র্ক যাবেন।
নাটক যে দর্শকের সাথে পারিবারিক সম্পর্ক তৈরি করে তা আজিজুল হাকিমকে দেখে বোঝা গেলো। টরন্টো প্রবাসী বাঙালিরা তাকে সেই মর্যাদা দিয়েছে। ফলে তিনি বলেন, কি ভাবে এতো ব্যস্ততায় প্রায় মাসটা কেটে গেলো টেরই পেলাম না।
ইত্তেফাক: এএম।