কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্মের আলোকে অনন্তকাল-ব্যাপী মাসিক অনুষ্ঠান 'নজরুল উৎসব' আগামীকাল (শুক্রবার) অনুষ্ঠিত হবে।
নজরুল একাডেমীর উদ্যোগে শুক্রবার বিকাল ৬টায় রাজধানীর মগবাজারের নজরুল ভবনের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে নজরুল সঙ্গীত ও নজরুল কেন্দ্রিক আলোচনা, নৃত্য, আবৃত্তি পরিবেশন করা হবে।
প্রতিমাসের শেষ শুক্রবার কাজী নজরুল ইসলামকে নিয়ে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানটি সকলের জন্য উন্মুক্ত থাকবে। -বাসস।
ইত্তেফাক/এসএস