শুরুতেই ইমরুল বিদায় নিলেও তামিম-মুমিনুলের ব্যাটে ভর করে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। জাফর আনসারির বল ফাইন লেগে পাঠিয়ে ৩ রান নিয়ে ৬০ বলে অর্ধশতক করেছেন তামিম ইকবাল। শুরুতেই ইমরুল কায়েসের বিদায়ের পর তামিম ইকবাল ও মুমিনুল হক বাংলাদেশকে এগিয়ে নিচ্ছেন।
সংক্ষিপ্ত স্কোর: ২০ ওভার শেষে বাংলাদেশ ৮৬/১। ব্যাট করছেন তামিম ইকবাল (৫৪) ও মুমিনুল হক (২৬)। ফিরে গেছেন ইমরুল কায়েস (১)।
মিরপুরে সিরিজের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে ব্যাট হাতে ইনিংস শুরু করেন তামিম ইকবাল এবং ইমরুল কায়েস। ইনিংসের তৃতীয় ওভারেই বিদায় নেন ইনফর্ম ব্যাটসম্যান ইমরুল কায়েস। ক্রিস ওকসের লাফিয়ে ওঠা বলে শট নিয়ে ব্যক্তিগত ১ রানে বেন ডাকেটের হাতে পয়েন্টে ক্যাচ তুলে দেন ইমরুল।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে সকাল ১০টায় দ্বিতীয় টেস্টে মুখোমুখি হয় সফরকারী ইংল্যান্ড আর স্বাগতিক বাংলাদেশ। ইংলিশদের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে জিততে জিততেও হেরেছে টাইগাররা। লড়াই করে অভিজ্ঞ ইংলিশদের বিপক্ষে বাংলাদেশের হারটি ছিল রানের দিক দিয়ে সর্বনিম্ন (২২ রানের)।
ইত্তেফাক/কেকে