দোহারে অটোবাইক চালকের লাশ উদ্ধার

ঢাকার দোহারে এক অটোবাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত বশির উদ্দিন (৫০) উপজেলার রাইপাড়া ইউনিয়নের পালামগঞ্জ গ্রামের কোকিল উদ্দিনের ছেলে।
 
দোহার থানার ডিউটি অফিসার এএসআই মো. রফিক জানান, শুক্রবার সকালে স্থানীয়দের খবরে উপজেলার রসুলপুর চক এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলছে।
 
নিহতের বোন মালেকা বেগম বলেন, ‘বৃহস্পতিবার বিকাল চারটায় বশিরের সঙ্গে মোবাইল ফোনে তার শেষ যোগাযোগ হয়। সন্ধ্যা থেকে ফোন বন্ধ পাওয়া যায়।’
 
সেকেন্ড অফিসার উপপরিদর্শক মো. তসলিম উদ্দিন জানান, ধারণা করা হচ্ছে ছিনতাইকারীরা তাকে হত্যা করে অটোবাইকটি নিয়ে গেছে। লাশের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/এএসএমইউ