সাটুরিয়ায় ৬ কৃষকের বাড়িতে ডাকাতি

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় এক রাতে ছয় কৃষকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।
 
শুক্রবার ভোরে উপজেলার কইজুরি গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতদের মারধরে বুদ্ধু মিয়া (৩০), নাসরিন (১৮), ছালাম (১১), জান্নাতুল (১৪) ও সাজাহান নামে চারজন আহত হয়। এদের মধ্যে বুদ্ধু মিয়া ও নাসরিনকে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়েছে।
 
স্থানীয়রা জানায়, ভোরে কইজুরি গ্রামে ১৫/১৭ জনের একদল ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে বিভিন্ন বাড়িতে হানা দেয়। তারা কৃষক তোফন আলী, আলমগীর হোসেন, ড়ি জসিম উদ্দিন, মন্টু মিয়া, সাত্তার হোসেন ও সাজাহান আলীর বাড়ি থেকে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।
 
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) হাবিবুল্লাহ সরকার তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন,     ‘যাদের বাড়িতে ডাকাতি হয়েছে তারা সবাই দরিদ্র।’
 
ইত্তেফাক/এএসএমইউ