সাতক্ষীরায় পুলিশি অভিযানে গ্রেফতার ৪৭

জেলা পুলিশের বিশেষ অভিযানে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত ৭ উপজেলার ৮ থানায় মোট ৪৭ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। 
 
জেলা পুলিশের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা উপ-পরিদর্শক কুমকুম হোসেন জানান, গ্রেফতারকৃতদের মধ্যে সদর থানা পুলিশ ১০জন, কলারোয়া থানা পুলিশ ৯ জন, তালা থানা পুলিশ ৪ জন, কালিগঞ্জ থানা ৫ জন, শ্যামনগর থানা পুলিশ ৮ জন, আশাশুনি থানা পুলিশ ৭ জন, দেবহাটা থানা পুলিশ ২ জন ও পাটকেলঘাটা থানা পুলিশ ২ আসামিকে গ্রেফতার করে। 
 
তিনি আরো জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় মামলা ও গ্রেফতারি পরোয়ানা রয়েছে। আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশি অভিযান অব্যাহত আছে এবং থাকবে। 
 
 
 
ইত্তেফাক/এমআই