আশুগঞ্জে ২৫ কেজি গাঁজাসহ মাইক্রোবাস আটক

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ টোলপ্লাজার কাছ থেকে ২৫ কেজি গাঁজাসহ একটি মাইক্রোবাস আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আশুগঞ্জ থানা পুলিশ আজ শুক্রবার সকাল ১১টায় কাংলাদেশ-যুক্তরাজ্য সেতুর আশুগঞ্জ টোলপ্লাজার কাছে চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি শুরু করে।
এসময় ঢাকাগামী একটি মাইক্রবাসকে সন্দেহ হলে পুলিশ আটক করতে চাইলে গাড়ি চালক চেক পোস্ট পার হয়ে গাড়ি রেখে পালিয়ে যায়। পুলিশ মাইক্রোবাসটি আটক করে ভিতরে তল্লাশি চালিয়ে বনেট থেকে বিশেষ কায়দায় বস্তায় মুড়ানো অবস্থায় ২৫ কেজি গাজা উদ্ধার করে। 
 
এই ব্যাপারে আশুগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সেলিম উদ্দিন জানান, পুলিশে বিশেষ অভিযানে ২৫ কেজি গাঁজাসহ মাইক্রোবাস আটক করা হয়েছে। এব্যাপরে থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা  রুজু করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ার কারণে তাকে আটক করা সম্ভব হয়নি। 
 
 
 
ইত্তেফাক/এমআই