ধুনটে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা কারাগারে

বগুড়ার ধুনট উপজেলায় ইমাম হত্যা মামলায় আরিফুল ইসলাম (৪০) নামে এক আওয়ামী লীগে নেতাকে কারাগারে পাঠানো হয়েছে। 
 
শুক্রবার বেলা ১১টার দিকে দুই দিনের রিমান্ড শেষে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া কারাগারে পাঠানো হয়। 
 
আরিফুল ইসলাম ধুনট উপজেলার বানিয়াগাতি গ্রামের মহসীন আলমের ছেলে। তিনি ধুনট উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক। 
 
এর আগে ২৫ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে ধুনট উপজেলার মহিশুরা বাজার থেকে তাকে গ্রেফতার করে ১০ দিনের রিমান্ড চেয়ে বগুড়া আদালতে পাঠানো হলে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। 
 
প্রসঙ্গত, ৩ জুলাই রাত ১০টার দিকে ধুনট উপজেলার বানিয়াগাতি জামে মসজিদে তারাবির নামাজে ইমামতি শেষে বলারবাড়ি গ্রামে নিজ বাড়িতে ফিরছিলেন কাজী মতিউর রহমান। এ সময় পথিমধ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের স্ত্রী মর্জিনা খাতুন বাদী হয়ে ৬ জনের বিরুদ্ধে ধুনট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আরিফুল ইসলাম।
 
ইত্তেফাক/ইউবি