ময়মনসিংহের গৌরীপুরে থেকে অজ্ঞাত তরুণীর ক্ষত-বিক্ষত পোড়া লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার উপজেলার রামগোপালপুর ইউনিয়নের বলেশ্বর বিল থেকে পলিথিনে মোড়ানো লাশ উদ্ধার করা হয়।
গৌরীপুর থানার এসআই জাহাঙ্গীর আলম বলেন, ‘ধারণা করা হচ্ছে ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে। হত্যার পর পরিচয় গোপন করার জন্য লাশের বুক, মুখসহ পুরো লাশটিই পুড়িয়ে দেয়া হয়েছে। তরুণীর বয়স ২৫-৩০ েবছর হতে পারে। গলায় জিআই তার পেঁচানো ছিল। লাশটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/ইউবি