‘জঙ্গিবাদ দূর করতে হলে সন্তানদের প্রকৃত শিক্ষা দিতে হবে’

সংস্কৃতিমন্ত্রী  আসাদুজ্জামান  নূর বলেছেন, দেশ থেকে জঙ্গিবাদ প্রতিহিত করতে হলে সন্তানদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত করতে হবে। শিক্ষাথীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলে তাদের মন আত্মকেন্দ্রীক হবে, জঙ্গিবাদ মন হবার সুযোগ হবে।   
 
শুক্রবার সন্ধ্যায় মানিকগঞ্জে তিন দিনব্যাপী আচার্য ড. দীনেশচন্দ্র সেন আর্ন্তজাতিক সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের দ্বিতীয় দিনে প্রধান অতিথির বক্ত্যবে তিনি এ কথা বলেন। 
 
তিনি বলেন, দীনেশ সেনকে শুধু মানিকগঞ্জবাসী  মনে করলে চলবে না। বিশ্ববাসীর কাছে তার সাহিত্যেকে শ্রদ্ধাভরে স্মরণ করতে হবে। ভাল  বই পড়ার অভ্যাস গড়তে পারলে সমাজ থেকে অনেক সমস্যা দূর হবে। 
 
মানিকগঞ্জ জেলা প্রশাসক রাশিদা ফেরদৌসের  সভাপতিত্বে  বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাহবুব আহমেদ ,  বাংলাদেশ কমার্স ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু  খান, অতিরিক্ত জেলা প্রশাসক মনজুর শাহরিয়ার প্রমুখ।
 
ইত্তেফাক/ইউবি