কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

 
কুষ্টিয়ার মিরপুরে পুলিশ ও ডাকাত দলের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ দুই ডাকাত নিহত হয়েছে। শুক্রবার দিবাগত সাড়ে ১১ টার দিকে উপজেলার মিরপুর-ভেড়ামারা সড়কের গোবিন্দগুনিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন-সদর উপজেলার কুমারগাড়ার শহিদুল ইসলাম ওরফে শহিদ শেখের ছেলে জয়নাল আবেদিন (৩২) ও দৌলতপুর উপজেলার সেনপাড়া গ্রামের জামাত আলী মোল্লার ছেলে আশাদুল ইসলাম (৪০)।
 
এ ঘটনায় মিরপুর থানার ওসি কাজী জালাল উদ্দিন আহাম্মেদ, সেকেন্ড অফিসার এস আই আব্দুল আলীম, এস আই রাজীব শিকদার, কনস্টেবল জাহাঙ্গীর ও মকবুল আহত হয়েছেন বলে জানা গেছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি চাইনিজ হাতকুড়াল, হাসুয়া, করাত ও দুইটি হাত বোমা উদ্ধার করেছে।
 
পুলিশ জানিয়েছে, গোবিন্দপুর গ্রামে সড়কে গাছ কেটে ব্যারিকেড দিয়ে পরিবহনে ডাকাতি করা হচ্ছে-এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা তাদের লক্ষ্য করে হাতবোমা ও গুলি ছুড়ে পালিয়ে যাবার চেষ্টা করে। পুলিশও পাল্টা গুলি চালালে ঘটনাস্থলেই দুই ডাকাত নিহত হয়।
 
ওসি কাজী জালাল উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 
 
 
 
ইত্তেফাক/এএসএস