খুলে দেয়া হয়েছে ধামরাইয়ের চাপিল ব্রিজ

 
ধামরাই উপজেলাধীন চাপিল খেয়াঘাট হতে চাপিল সড়কে ১০ মিটার চেইনেজে বংশী নদীর উপর নির্মিত ৭২.০৬ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার ব্রিজটি শুক্রবার সন্ধ্যায় আনুষ্ঠানিক ভাবে খুলে দেয়া হয়েছে। এলাকাবাসীর দীর্ঘ দিনের কাঙ্ক্ষিত এ ব্রিজটি ধামরাই উপজেলার কয়েকটি ইউনিয়নের হাজার হাজার জনগণকে উপজেলা সদর ও রাজধানী ঢাকার সঙ্গে যোগাযোগের পথকে সুগম করে দিল।
 
IMG0
 
ব্রিজটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় চার কোটি টাকা। ব্রিজটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম.এ. মালেক।
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মেঘনা ব্যাংকের সিনিয়র ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল আলীম খান সেলিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন, আন্তর্জাতিক ব্যবসায়ী ও সমাজ সেবক মুক্তিযোদ্ধা আহম্মদ আল জামান, বালিয়ার ইউপি চেয়ারম্যান ও উপজেলা কৃষক লীগের সভাপতি আহমদ হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল গনি প্রমূখ।
 
IMG1
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোমভাগের ইউপি চেয়ারম্যান মো. আজাহার আলী। এ ছাড়াও ধামরাই পৌরসভার কাউন্সিলর, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, দলীয় নেতাকর্মী, উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/আরএ