জো রুট-বেরিস্টো জুটি যখন বাংলাদেশ সমর্থকদের কপালে ভাজ ফেলছিল তখন আবারো সফলতা এনে দিলেন মেহদী হাসান মিরাজ। দিনের প্রথম উইকেট নেয়ার পর একটু বিরতি দিয়ে বোলিংয়ে এসে ৪৫ রানের এই জুটি ভাঙ্গলেন তিনি। ১১৪ রানে ষষ্ঠ উইকেট হারাল ইংল্যান্ড। তবে এখনো ক্রিজে টিকে আছেন জো রুট।
প্রথম দিন ৫০ রানে ৩ উইকেট হারানো ইংল্যান্ড দ্বিতীয় দিনে স্পিনারদের কাছে হারিয়ে বসল আরো তিন উইকেট। মেহদী হাসান মিরাজ দুইটি ও তাইজিল ইসলাম একটি উইকেট সংগ্রহ করেছেন।
এর আগে প্রথম দিন তামিমের সেঞ্চুরিতে দুর্দান্ত শুরু হওয়া বাংলাদেশের ইনিংসটা মঈন আলী, ওয়েকস ও বেন স্টোকসের দাপটে ২২০ রানে থমকে যায়। ১ উইকেটে ১৭০ রান করা বাংলাদেশ ৫০ রান করতে হারায় বাকি ৯ উইকেট!
বাংলাদেশের পক্ষে তামিম ১৪৭ বলে করেন ১০৪ রান। মমিনুল হক ১১১ বলে ৬৬। এরপর বাকি সবাই ছিল যাওয়া আসার মিছিলে। দুই অঙ্কের ঘরে পৌঁছেছে শুধু মাহমুদুল্লাহ (১৩) ও সাকিব (১০)। ইংল্যান্ডের পক্ষে মঈন আলী সংগ্রহ করেন ৫ উইকেট, ক্রিস ওয়েকস নেন ৩ উইকেট এবং বেন স্টোকস নেন ২ উইকেট।
২২০ রানের লিড তাড়া করে খেলতে নেমে দলীয় রান ৩০ পার হওয়ার আগেই ২ উইকেট হারায় ইংল্যান্ড। এবারও আক্রমণে ছিলেন মেহদী হাসান মিরাজ ও সাকিব আল হাসান। এর মধ্যে সাকিব একটি ও মিরাজ ২টি উইকেট শিকার করেন।
ইত্তেফাক/আরএ