ট্রাকের পেছনে নসিমনের ধাক্কা, নিহত ১

 
কুষ্টিয়া মিরপুরে ট্রাকের পিছনে নসিমনের ধাক্কায় নসিমন চালক নিহত হয়েছেন। শনিবার সকালে কুষ্টিয়া-মেহেরপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে। 
 
নিহত ইসলাম (৪০) চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বোয়ালমারী গ্রামের আব্দুল করিমের ছেলে। 
 
জানা গেছে, সকালে কুষ্টিয়া বিজিবি সেক্টরের ২ নম্বর গেটের সামনে কলা বোঝাই নসিমনটি একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে নসিমন চালক ইসলাম মারা যান। 
 
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। 
 
ইত্তেফাক/এএসএস