রাজবাড়ীর পাংশা উপজেলায় অস্ত্র ও গুলিসহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলেন, উপজেলার সরিষা ইউপির খামারডাঙ্গী গ্রামের সালমান শাহ (২৪) একই ইউপির কুটিমালিয়াট গ্রামের জাহাঙ্গীর হোসেন (৩৫) ।
পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলাধীন সরিষা ইউপির নাছু মন্ডলের বাড়ি থেকে একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড কার্তুজসহ তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শাহজালাল তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এএসএমইউ