আশুগঞ্জে মাদকবাহী গাড়ি চাপায় যুবক নিহত, মাদক সম্রাট গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় মাদক বহনকারী প্রাইভেটকারের চাপায় এক যুবক নিহত হয়েছেন। নিহত  মো. মিলন মিয়া (২৮) কিশোরগঞ্জের ভৈরব উপজেলার পোলতাকান্দা গ্রামের বাসিন্দা। তিনি একজন হোটেল শ্রমিক ছিলেন।
 
শনিবার ভোরে উপজেলার রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। মোস্তাকের (৩০) বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, মাদক ও ডাকাতিসহ ১২টি মামলা রয়েছে।
 
পুলিশ জানায়, ভোর পাঁচটায় মাদক থাকতে পারে সন্দেহে ঢাকাগামী একটি প্রাইভেটকারের পিছু নেয়া হয়। প্রাইভেটকারটি পুলিশের ধাওয়া খেয়ে দ্রুতগতিতে পালাতে গিয়ে আশুগঞ্জ রেলগেট এলাকায় ফুটপাতের উপরে উঠে যায়। এ সময় ফুটপাতে দাঁড়িয়ে থাকা পথচারী মিলন চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। এ সময় প্রাইভেটকার থেকে নেমে চালকসহ তিনজন পালিয়ে গেলেও মাদক সম্রাট মোস্তাক পুলিশের হাতে গ্রেফতার হন।  মোস্তাক (৩০) বিজয়নগর উপজেলার আব্দুল্লাহ পুর গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে হবিগঞ্জের মাধবপুর ও ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানায় ১০/১২টি অস্ত্র, মাদক ও ডাকাতি মামলা রয়েছে।
 
সরাইল বিশ্বরোড হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, থানায় মাদক দ্রব্য আইনে দুইটি মামলা হয়েছে।
 
ইত্তেফাক/এএসএমইউ