মৌলভীবাজারে পৃথক এলাকায় ডাকাতি, স্বর্ণালংকারসহ বন্ধুক লুট

জেলার  শ্রীমঙ্গল ও রাজনগর উপজেলায় পৃথক ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাদল নগদ টাকা ও স্বর্ণালংকারসহ বন্দুক লুট করে নিয়ে গেছে।
 
শনিবার ভোর রাতে ডাকাতদল শ্রীমঙ্গল শহরতলীর উত্তর ভাড়াউড়া এলাকার ব্যবসায়ী আলফু মিয়ার বাসার দরজা ভেঙ্গে ধারালো অস্ত্রের মুখে ১০ ভরি স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল ও লাইসেন্সকৃত বন্ধুক লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতদের বাধা দিতে গিয়ে আলফু মিয়া তাদের মারধরে আহত হন।
 
অপরদিকে ভোর রাতে রাজনগর উপজেলার খারপাড়া গ্রামের রাজনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিক নাজমা চৌধুরীর বাড়ির লোহার গেটের তালা ভেঙ্গে ডাকাতদল ঘরে প্রবেশ করে ১২ ভরি স্বর্ণালংকার, নগদ ৫০ হাজার টাকা ও তিনটি দামি মোবাইল ফোন নিয়ে যায়।
 
উভয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/এএসএমইউ