৪ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের প্রথম ফটোগ্রাফি ই কমার্স সাইট 71Pix.com আয়োজিত ‘ওয়ার্ডস অব লাইট’ শীর্ষক তিনদিন ব্যাপী ছবি প্রদর্শনী। দৃক গ্যালারিতে ৪-৬ নভেম্বর চলবে এই প্রদর্শনী।
অরেঞ্জ বিডি লিমিটেড পরিচালিত দেশের প্রথম ফটোগ্রাফি ই কমার্স সাইট এর তিন দিনব্যাপী ছবি প্রদর্শনী ৩-৫ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অনিবার্য কারণবশত প্রদর্শনী ১ দিন পিছিয়েছে র পরিবর্তে ৪-৬ নভেম্বর ২০১৬ পর্যন্ত ধানমণ্ডির দৃক গ্যালারিতে চলবে।
“ওয়ার্ডস অব লাইট” ছবি প্রদর্শনীতে “সিঙ্গেল ফটো” এবং “ফটো স্টোরি” বিভাগের মোট ১০০ ছবি প্রদর্শিত হবে। অংশগ্রহণকারী আলোকচিত্রীদের মধ্য থেকে প্রদর্শনীর বিচারকদের রায়ে তিনজন আলোকচিত্রীকে পুরস্কার, সনদপত্র এবং ক্রেস্ট প্রদান করা হবে। প্রদর্শনীতে বিচারক হিসাবে থাকবেন দেশের খ্যাতনামা আলোকচিত্রী শিল্পী আবির আব্দুল্লাহ ও তানভীর মুরাদ তপু।
তিনদিনব্যাপী এই ছবি প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি এবং সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর উপস্থিত থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ।
উল্লেখ্য, দৃক গ্যালারিতে প্রদর্শিত ছবিগুলি একই সময়ে 71Pix.com এর সাইটেও (www.71pix.com) প্রদর্শিত হবে যা বাংলাদেশে এই প্রথম। এর মাধ্যমে প্রত্যেক আলোকচিত্রী তাদের ছবির একটি ভার্চুয়াল গ্যালারি পাচ্ছেন।
ইত্তেফাক/এসএসএ