নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে মা ইলিশ ধরার দায়ে কুষ্টিয়া জেলায় ১২ জেলেকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) পিজুশ চন্দ্র দে এর পরিচালিত ভ্রাম্যমান আদালত তাদের এ সাজা দেয়।
কুমারখালী মৎস কর্মকর্তা রোকনুজ্জামান জানান, পুলিশের সহায়তায় মৎস বিভাগের উদ্যোগে শনিবার ভোরে কুমারখালীর উপজেলা ঘেঁষা পদ্মা নদীর শিলাইদহ ঘাটে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার দায়ে ১২ জেলেকে ২০ কেজি ইলিশসহ আটক করা হয়। এবং ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
বিচারক কুমারখালীর সহকারী কমিশনার (ভূমি) পিজুশ চন্দ্র দে জানান, প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। জব্দকৃত ২০ হাজার মিটার জাল পুড়িয়ে ফেলা হয়েছে। এবং জব্দকৃত ২০ কেজি ইলিশ এলাকার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।
ইত্তেফাক/এএসএমইউ