সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রধানমন্ত্রীর প্রদত্ত অ্যাম্বুলেন্স হস্তান্তর

নাটোরের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রদত্ত অ্যাম্বুলেন্সটি হস্তান্তর করা হয়েছে।
 
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বরে আনুষ্ঠানিকভাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক অ্যাম্বুলেন্সটি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। এ সময় সিভিল সার্জন ডা. আজিজুল ইসলাম প্রতিমন্ত্রীর কাছ থেকে ওই গাড়ির চাবি ও প্রয়োজনীয় কাগজপত্র গ্রহণ করেন।
 
এ সময় জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আর এমও) ডা. আবুল কালাম আজাদ, পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের অফিসার ইনচার্জ ডা. হাবিবুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মুরাদ হোসেনসহ স্থানীয় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতরা উপস্থিত ছিলেন।
 
নাটোরের সিভিল সার্জন ডা. আজিজুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/এএসএমইউ