বগুড়ায় সেলুন মালিক খুন

জেলার নন্দীগ্রাম উপজেলায় খোরশেদ আলম (৩৫) নামে এক সেলুন মালিককে খুন করেছে দুর্বৃত্তরা। 
 
শনিবার দুপুর ১২টার দিকে নাগরকান্দি গ্রামের একটি পুকুর পাড় থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। তিনি উপজেলার দমদমা গ্রামের মৃত আব্দুল পোদ্দারের ছেলে।
 
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, পণ্ডিতপুকুর বাজারের সেলুন মালিক খোরশেদ আলম (৩৫) গত শুক্রবার রাতে দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশে রওনা দেন। রাতে বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন তাকে খোজাখুঁজি করে। শনিবার স্থানীয় লোকজন নাগরকান্দি গ্রামের একটি পুকুর পাড়ে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন । পুলিশ  লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
 
ইত্তেফাক/ইউবি