কৃষি বিশেষজ্ঞরা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ধানের উৎপাদন বাড়াতে স্বল্পমেয়াদী ও খরা সহিষ্ণু বিনা ধান-১৭ চাষ বৃদ্ধি ওপর গুরুত্বারোপ করেন। তারা একটি কৃষক মাঠ দিবস অনুষ্ঠানে একথা বলেন।
বাংলাদেশ ইনস্টিটিউট অব নিউক্লিয়ার এগ্রিকালচার (বিনা) ও কৃষি সম্প্রসারণ অধিদফতর মিঠাপুকুর উপজেলার শ্যামপুর গ্রামে মকবুল হোসেনের জমিতে বিনা ধান-১৭ কাটা উপলক্ষে শুক্রবার এক অনুষ্ঠানের আয়োজন করে।
ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ডের আর্থিক সহায়তায় বার্ষিক একই জমি থেকে তিন ফসলের পরিবর্তে চার ফসল পেতে নতুন ফসল প্যাটার্ন জনপ্রিয় করতে বিনা ধান-১৭ চাষাবাদ সম্প্রসারিত করছে বিনা।
শ্যামপুর গ্রামের মডেল কৃষক আব্দুল আলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএইএর রংপুরের উপ-পরিচালক এস এম আশরাফ আলী।
ডিএইএর অতিরিক্ত উপ-পরিচালক (ফসল) জিয়াউল হক, মিঠাপুকুর উপজেলা কৃষি কর্মকর্তা খোরশেদ আলম ও রিজিওনাল ফার্ম ব্রডকাস্টিং অফিসার আবু সায়েম বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন। -বাসস।
ইত্তেফাক/এসএস