সীতাকুণ্ডে শুকনো পাতা সরানোর অপরাধে তাহামনি নামে দেড় বছরের শিশুকে পিটিয়ে আহত করা হয়েছে।
এ ঘটনায় শনিবার বিকালে শিশুটির মা বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলা করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, গত শনিবার বিকাল ৩টার উপজেলার পূর্ব মুরাদপুর পেশকার পাড়া এলাকার বাসিন্দা প্রবাসী আইয়ুব খানের দেড় বছরের শিশুকন্যা তাহামনি বাড়ির ওঠানে খেলা করছিল। খেলার ছলে শিশুটি একটি শুকনো পাতার স্তূপ এলোমেলো করে দেয়। এতে পাতার মালিক মো. জসিম (৩৫) শিশুটিকে পিটিয়ে আহত করে।
সীতাকুণ্ড থানার এসআই কামাল জানান, শিশুটির মা থানায় লিখিত অভিযোগ করেছেন। শিগশিরই তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ইত্তেফাক/ইউবি