চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিমান মন্ত্রী

ভারতে চিকিত্সা শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এমপি শনিবার বিকেলে দেশে ফিরেছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে মন্ত্রীকে অভ্যর্থনা জানান মন্ত্রণালয় ও দপ্তরসমূহের শীর্ষ কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীরা। 
 
বিমানমন্ত্রী ভারতের ব্যাঙ্গালোরে প্রখ্যাত চিকিত্সক ডা.দেবি শেঠির তত্ত্বাবধানে চিকিত্সা গ্রহণ করে পুরোপুরি সুস্থতা লাভ করেন। এজন্য পরম করুণাময়ের কাছে শোকরিয়া আদায় করে এবং তাঁর সুস্থতা কামনায় বিশেষভাবে দোয়া করার জন্য দেশবাসীর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
 
ইত্তেফাক/এসএসএ