ময়মনসিংহের ফুলপুর উপজেলায় হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ১০ টাকা কেজির দরের চাল ট্রলি বোঝাই করে পাচারের সময় স্থানীয় জনতা আটক করে।
শনিবার ভোরে রূপসি ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪০ বস্তা চালসহ ট্রলিটি জব্দ করে। এ সময় ট্রলিচালক মফিদুল ইসলামকে আটক করা হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদ হোসেন চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রূপসি ইউনিয়ন পরিষদ থেকে শনিবার ভোরে ট্রলি বোঝাই করে পাচার করা হচ্ছিল। খবর পেয়ে ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আলতাফ হোসেন ও মুক্তিযোদ্ধা হায়দর আলী চৌধুরী এলাকাবাসীকে নিয়ে চাল বোঝাই ট্রলিটি আটক করে।
ইত্তেফাক/ইউবি