সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সাধারণ সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, শিক্ষার ক্ষেত্রে কন্যাশিশুদের অবহেলার দৃষ্টিতে দেখার কোনো অবকাশ নেই বরং কন্যাশিশুদের প্রতি বিশেষ নজর দিতে হবে। কারণ শিক্ষা ক্ষেত্রে কন্যাশিশুদের জন্য বিনিয়োগ করলে তারা সমৃদ্ধ জাতি তথা দেশ গড়তে ভুমিকা রাখবে।
শনিবার দুপুরে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের জল্লী গ্রামের লতিফেন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘আমি একজন হতদরিদ্র পরিবারের সন্তান। ছোটবেলায় গ্রামের বিরূপ পরিবেশের জীর্ন প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে আজ এ পর্যন্ত এসেছি। আর এসবই সম্ভব হয়েছে আমার মায়ের জন্য। তাই একজন শিক্ষিত মা-ই পারেন একটি শিক্ষিত জাতি গড়তে।
অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তফাজ্জল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা হায়দার আহমেদ খান, আনোয়ার হোসেন, শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ মির্জা শাহ জামাল, প্রস্তাবিত লতিফেন্নেছা ফাউন্ডেশনের সদস্য তাইয়্যেবা তাসলিমা প্রমুখ।
ইত্তেফাক/ইউবি