ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘ইনহ্যানসিং ক্লাইমেট রেসিল্যান্স’ বিষয়ক জাতীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার কর্মশালার উদ্ধোধন করেন অর্থমন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি ড. আব্দুর রাজ্জাক। কর্মশালায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি কমানোর জন্য জনগণকে সচেতন করার কথা বলা হয়েছে।
ঢাবি দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগ, লোক প্রশাসন বিভাগ ও ইসলামিক রিলিফ বাংলাদেশ যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ঢাবি প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরিন আহমাদ, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন এবং দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আখতার হোসেন, অধ্যাপক ড. আতিক রহমান প্রমুখ।
ইত্তেফাক/ইউবি