চলতি গ্রীষ্মে আফ্রিকা থেকে ৫০০ হাতি স্থানান্তরে সহায়তা করছেন যুক্তরাজ্যের প্রিন্স হ্যারি। সম্প্রতি কিছু ছবি এবং ভিডিও প্রকাশ হওয়ার পর শনিবার এ সংবাদ দিয়েছে বার্তা সংস্থা এপি।
শুক্রবার প্রকাশিত ওই ভিডিওতে দেখা যায়, মালাওই থেকে কমপক্ষে ৫০০ হাতি সরিয়ে নিতে বন্য প্রাণী সংরক্ষণকারীদের সঙ্গে কাজ করছেন হ্যারি। প্রকাশিত ভিডিওতে হ্যারিকে বলতে শোনা যায়, ‘হাতি তাড়ানোর জন্য এটাই সবচেয়ে কম ক্ষতিকর ও সহজ উপায়।’
ভিডিওতে হ্যারি বলেন, তিন সপ্তাহ হাতেনাতে কাজ করার পর বুঝেছি হাতিগুলোকে সরিয়ে নিতে খুব কমই শক্তিপ্রয়োগ করতে হয়েছে। সরকারের হয়ে জাতীয় পার্ক এবং সংরক্ষিত এলাকায় কাজ করা আফ্রিকান পার্ক কনসারভেশন গ্রুপ ওই ছবি প্রকাশ করে।
প্রকাশিত ছবিতে দেখা যায়, হ্যারি এবং অন্যান্যরা হাতিগুলোকে চেতনা নাশক দিচ্ছেন যাতে করে তাদের খুব সহজেই অন্য সংরক্ষিত এলাকায় নিয়ে যাওয়া যায়।
ইত্তেফাক/এইচএম