ইসলামী বিশ্ববিদ্যালয়ে দীপাবলি সন্ধ্যা

‘প্রদীপের আলোয় অন্ধকার দুরীভূত হোক’ সেই প্রত্যাশায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শেখ হাসিনা হলে দীপাবলি উৎসব পালিত হয়েছে। 
 
শনিবার রাত ৮টার দিকে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে প্রদীপ জ্বালিয়ে এই উৎসব পালন করেন। 
 
হলের প্রভোস্ট প্রফেসর ড. মিজানুর রহমান দীপাবলির উৎসবের  উদ্ধোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন হলের আবাসিক সহকারী অধ্যাপক আমজাদ হোসেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম ও শেখ হাসিনা হলের আবাসিক শিক্ষার্থীরা। 
 
উল্লেখ্য, প্রতিবছর দুর্গাপূজার পরবর্তী অমাবস্যায় অনুষ্ঠিত হয় কালীপূজা, যা অনেকে শ্যামা পূজা, দীপাবলি, দেওয়ালী বা দীপাবলি উৎসব নামে পালন করা হয়।
 
ইত্তেফাক/ইউবি