কানাডার 'গভর্নর জেনারেল'স লিটারারি অ্যাওয়ার্ড ২০১৬' ঘোষণা

 
কানাডার সবচেয়ে সন্মানজনক সাহিত্য পুরষ্কার 'গভর্নর জেনারেল'স লিটারারি অ্যাওয়ার্ড ২০১৬' ঘোষণা করা হয়েছে। এ বছরও সাহিত্যের ৭ টি শাখায় পুরষ্কার ঘোষণা করা হল।
 
পুরস্কার প্রাপ্তরা হলেন, 'ডু নট সে ইউ হ্যাভ নাথিং' উপন্যাসের জন্য মেডেলিন থিয়েন, 'দ্য ওয়াকিং কামস লেট' কাব্যগ্রন্থের জন্য স্টিভেন হেইটন, 'পিগ গার্ল' নাটকের জন্য কোলেন মারফি, নন ফিকশন 'এ ওয়ার্ল্ড উই হ্যাভ লস্ট : সাস্কাচুয়ান বিফর ১৯০৫' এর জন্য বিল ওয়েজার, 'ব্রাউন : হোয়াট বিঙ ব্রাউন ইন দ্যা ওয়ার্ল্ড টু ডে মিন্স (টু এভ্রিওয়ান)' গ্রন্থের জন্য কামাল আল-সোলাইলি এবং ফ্রাস থেকে ইংরেজি অনুবাদের জন্য ল্যাজার লেডারহেন্ডেলার। এ ছাড়াও ছোটদের বইয়ের জন্য বেশ কটি পুরষ্কার ঘোষণা করা হয়েছে।
 
উল্লেখ্য, ১৯৩৬ সাল থেকে দীর্ঘ আশি বছর ধরে এই নন্দিত ও সম্মানজনক পুরষ্কার প্রদান করা হচ্ছে। পুরষ্কারের অর্থের পরিমাণ ২৫ হাজার ডলার। 'গভর্নর জেনারেল'স লিটারারি অ্যাওয়ার্ড ২০১৬’ শুধু মাত্র কানাডিয়ান লেখকদেরকেই প্রদান করা হয়।
 
ইত্তেফাক/এমআর/আরএ