গাংনীতে বোমা উদ্ধার

 
মেহেরপুরে গাংনী উপজেলার উত্তরভরাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে তিনটি বোমা উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার সকালে গাংনী থানা পুলিশের একটিদল বোমাগুলি উদ্ধার করে।
 
স্থানীয়রা জানান, পথচারীরা উত্তরভরাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের পূর্বপাশে একটি ব্যাগে বোমা সদৃশ বস্তু দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে গাংনী থানা পুলিশ বোমাগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।
 
গাংনী থানার ওসি আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে বোমাগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়। সন্ত্রাসীরা নাশকতার জন্য বোমাগুলো রেখেছিল বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের সনাক্ত করে আটকের চেষ্টা করা হচ্ছে।
 
উদ্ধারকৃত বোমাগুলো নিক্রিয় করার জন্য বালতি ভর্তি পানিতে রাখা হয়েছে বলে তিনি জানান।-বাসস
 
 
ইত্তেফাক/কেকে