ঢাকা ব্যাংকের কাওরান বাজার শাখায় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। আজ রবিবার দুপুর ১টা ৩৫ মিনিটে লাগে আগুন ২টা ২০ মিনিটে নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের কর্মীরা জানায়, প্রাথমিকভাবে জেনারেটর থেকে আগুন লাগে। কেরোসিনে আগুন লাগায় তীব্র ধোয়ার সৃষ্টি হয়। দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। শেষ পর্যন্ত আরো দুইটি ইউনিট সাহায্যের জন্য আসে।
ঢাকা ব্যাংক কারওয়ান বাজার শাখার ভবনের গ্রাউন্ড ফ্লোরে জেনারেটর থেকে এই আগুনের সূত্রপাত। ভবনটির এক নিরাপত্তারক্ষী জানায়, জেনারেটর থেকে তীব্র ধোয়া বের হলে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়নি।
ভবনটির পার্শ্ববর্তী জেনিথ টাওয়ারের লিফটম্যান শাহ আলম দাবি করেন, বিল্ডিংটিতে দীর্ঘদিন পুরাতন জেনারেটর ব্যবহার করা হচ্ছিল। তাদেরকে অনেকে জেনারেটরটি পরিবর্তনে কথা জানালেও সেটা করা হয়নি।
ইত্তেফাক/আরএ