জামালপুরের মেলান্দহে রেলওয়ে ব্রিজের নিচ থেকে অজ্ঞাত (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার তার লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, রবিবার সকালে জামালপুর-মেলান্দহ রেলস্টেশনের বেতমারি-সাধুরপাড়া গ্রামের মাঝামাঝি ৮ নম্বর ব্রিজের নিচে জলাশয়ে ক্ষত-বিক্ষত এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে জামালপুর জিআরপি থানায় খবর দেন এলাকাবাসী।
জামালপুর রেলওয়ে থানার ওসি মো. নাছিমুল ইসলাম মজুমদার জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/কেকে