ইংল্যান্ডের ইনিংসে থিতু হওয়া ডাকেটকে ফিরিয়ে দিলেন েআগের ইনিংসে ছয় উইকেট পাওয়া মেহেদি হাসান মিরাজ। দলীয় ১০০ রানের সময় ডাকেটকে বোল্ড করেন এই তরুণ স্পিনার। আউট হওয়ার আগে ৬৪ বলে ৫৬ রান করেছিলেন ডাকেট।
এর কিছুক্ষণই পর জো রুটকে ফেরান সাকিব আল হাসান। নিজের ব্যক্তিগত খাতায় এক রান যোগ করতেই সাকিবের এলবিডব্লিউ এর ফাঁদে পড়েন রুট।
বাংলাদেশের দেয়া ২৭২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে সাবলীলভাবে খেলতে থাকে েইংল্যান্ডের দুই উদ্বোধনী ব্যাটসম্যান। দলীয় ১০০ রানের আগে কোনো উইকেট ফেলতে পারেনি বাংলাদেশে। তবে অল্প সময়ের মধ্যেই জোড়া আঘাত আনেন সাকিব ও মিরাজ।
এর আগে তৃতীয়দিন লাঞ্চের কিছু পরেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। ২৬৮ রানে ৩ উইকেট হাতে নিয়ে লাঞ্চ শুরু করা বাংলাদেশ ২৮ রান যোগ করে অল আউট হয়ে যায় ২৯৬ রানে।
২৭৩ রানের টার্গেট নিয়ে মাঠে নামবে ইংল্যান্ড দল। তাদের হাতে আছে ২০০ ওভারেরও বেশি। অন্যদিকে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ১০ উইকেট।